সোনার প্রাসাদের রাক্ষসী-পর্ব ৩:
পর্ব ৩: রাক্ষসীর ছলনা ও ছয় রানীর দুর্ভাগ্য রাজদরবারে সবাই চুপ। সিংহাসনে বসে আছেন রাজামশাই। তাঁর সামনে দাঁড়িয়ে রহিম আর সেই সুন্দরী নারী। নারী চোখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে বলল, — "মহারাজ, ইনিই আমার স্বামী। আমাকে বিয়ে করে এখন একা ফেলে পালিয়ে যাচ্ছেন। আমার ভরণপোষণের দায়ও নিতে চান না।" নারীর কান্না আর কথা শুনে দরবারের অনেকেই রহিমের দিকে সন্দেহের চোখে তাকাল। রাজামশাই রহিমকে জিজ্ঞেস করলেন, — "তুমি কি এই নারীকে চেনো?" রহিমের গলা কাঁপছিল। — "না মহারাজ। জীবনে কখনো একে দেখিনি। এ মিথ্যা বলছে।" কিন্তু কে সত্য বলছে আর কে মিথ্যা, তা বোঝা কঠিন হয়ে গেল। রাজামশাই কিছুক্ষণ ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। — "আজ রাতে তোমাদের দুজনকে একই কক্ষে রাখা হবে। যদি রাতের মধ্যে তোমাদের মধ্যে কোনো কথা হয়, কিংবা স্বামী-স্ত্রীর মতো কোনো সম্পর্ক গড়ে ওঠে, তাহলে তোমাদের আবার বিয়ে দিয়ে একসঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।" রাজার আদেশে রহিম আর সেই নারীকে এক কক্ষে রাখা হলো। রহিম সারারাত দেয়ালের দিকে মুখ করে বসে রইল। একটা কথাও বলল না, একবারও ফিরে তাকাল না। সকালে পাহারাদার এসে রাজাকে জানাল,...